1. thpshopbd@gmail.com : admin :
মির্জাপুরের তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ রেজা: সেবার রাজনীতিতে অটল এক মানবিক নেতা - probahonewstv
September 18, 2026, 5:26 am

মির্জাপুরের তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ রেজা: সেবার রাজনীতিতে অটল এক মানবিক নেতা

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  • Update Time : Thursday, January 29, 2026
  • 111 Time View
মির্জাপুর উপজেলার ১২নং তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ রেজা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নই আমার মূল লক্ষ্য—চেয়ারম্যান আজিজ রেজা

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১২নং তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সততা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন আজিজ রেজা। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার, যা তার সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। চেয়ারম্যান আজিজ রেজা ৬নং ওয়ার্ডের সিট মামুদপুর গ্রামের বাসিন্দা। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি সাংসারিক বন্ধনে আবদ্ধ হননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

চেয়ারম্যান আজিজ রেজা তার বক্তব্যে বলেন, আমি জনগণের সেবা ও এই ইউনিয়নের উন্নয়ন করার লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। তিনি আরও বলেন, শুধু এই ইউনিয়ন নয়, অন্যান্য ইউনিয়নেরও গরিব ও দুঃখী মানুষসহ যে কোনো অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আমি সবসময় প্রস্তুত থাকবো, ইনশাআল্লাহ। পরিশেষে তিনি বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কাজের মধ্য দিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে জোরদার নিরাপত্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category