1. thpshopbd@gmail.com : admin :
বসতভিটা হারানোর শঙ্কা - probahonewstv
June 13, 2026, 1:18 pm

বসতভিটা হারানোর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, February 7, 2026
  • 77 Time View
ভালুকায় বসতভিটা হারানোর শঙ্কায় কৃষক

ভালুকায় প্রভাবশালীর হুমকিতে দিশেহারা কৃষক পরিবার

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার ভালুকা থানার উথুরা ইউনিয়নের ধলিকূড়ি গ্রামের বাসিন্দা কৃষক আলী হোসেন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কৃষিকাজ করে স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচ সদস্যের সংসার চালালেও এখন শেষ সম্বল বসতভিটা হারানোর আশঙ্কায় দিশেহারা তিনি। আলী হোসেনের সহায় সম্পত্তি বলতে একটি বসতঘর ও সামান্য চাষযোগ্য জমি। তবে প্রতিবেশীদের বিরোধ ও বাধার কারণে সেচ সুবিধা না থাকায় জমিতে চাষাবাদ করতে পারছেন না। স্থানীয় প্রভাবশালী হাফিজুল ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে আলী হোসেনের বসতভিটা দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানান, তাকে বাড়ি থেকে উচ্ছেদসহ বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। উপায়ান্তর না পেয়ে তিনি থানায় ও আদালতে একাধিকবার লিখিত অভিযোগ ও মামলা দায়ের করেছেন। তার দায়ের করা মামলার নম্বর ৬৫/২০২২ এবং ৫৫৬/২০২৬।

সম্প্রতি জমিতে পানি সেচের জন্য নালা কাটাকে কেন্দ্র করে হাফিজুল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় আলী হোসেনের স্ত্রীকে বেদম মারধর করে গুরুতর আহত করা হয়। একই সঙ্গে হুমকি দেওয়া হয়, যেকোনো মূল্যে আলী হোসেনকে বসতভিটা থেকে উচ্ছেদ করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও হাফিজুল ইসলাম একাধিকবার মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে আলী হোসেনকে কারাবাসে পাঠিয়েছেন। বর্তমানে দিনমজুর আলী হোসেন ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। আলী হোসেন বলেন, নিজের শেষ সম্বল বসতভিটা হারানোর ভয়ে তিনি দিশেহারা। তিনি আইনি প্রক্রিয়ায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী-০২ এ সৌহার্দ্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category