1. thpshopbd@gmail.com : admin :
লামায় জ্বালানি কাঠসহ ডাম্প ট্রাক আটক - probahonewstv
September 15, 2026, 10:08 pm

লামায় জ্বালানি কাঠসহ ডাম্প ট্রাক আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, December 28, 2025
  • 179 Time View
লামায় জ্বালানি কাঠসহ ডাম্প ট্রাক আটক

লামায় জ্বালানি কাঠসহ ডাম্প ট্রাক আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় জ্বালানি কাঠবোঝাই একটি ডাম্প ট্রাক বনবিভাগের হাতে আটক হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাত প্রায় ১১:৩০ টার দিকে লামা সদর রেঞ্জ অফিসারের নেতৃত্বে লামা বন বিভাগের বিশেষ টহল দল ফাইতং সড়কের বদরের টিলা এলাকা থেকে অবৈধভাবে পরিবহনকৃত জ্বালানি কাঠসহ ডাম্প ট্রাকটি আটক করে। পরে আটককৃত ট্রাকটি লামা সদর রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

স্থানীয় বন ও পরিবেশ সচেতন মহল বন বিভাগের এই নিয়মিত অভিযানের জন্য সাধুবাদ জানিয়েছে এবং বন ও পরিবেশ রক্ষায় এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  প্রশংসায় ভাসছে ভবানীপুরের দশ টাকার হাসি মানব কল্যাণ সংঘ — তরুণদের উদ্যোগে বিপুল ওয়াজ মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category