
🖋️ মোহাম্মদ হানিফ
সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ | Probaho News24
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে আনোয়ারা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলু। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক এডভোকেট শাহানা আক্তার শানু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মনজুর সবুজ এবং বিএনপি নেতা সেলিম রেজা।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা অভিযোগ করেন, সরকারের দমননীতির মধ্যেও বিএনপির জনপ্রিয়তা বাড়ছে, তাই নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আফছার টিপু, হাসান আহমদ, নুর করিম মেম্বার, বেলাল হোসেন, এনামুল হক শামীম, ছাত্রদল নেতা মিরাজ, উপজেলা মহিলা দলের আহবায়ক কামরুন নেছা বেগম কনা এবং সদস্য সচিব কোহিনূর আক্তারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সম্মেলন পরিচালনা করেন বিএনপি নেতা মহিম উদ্দিন মহিম ও নিজাম উদ্দিন।
বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে সকলে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।