1. thpshopbd@gmail.com : admin :
মাদারীপুরে বেসরকারি হাসপাতালে রোগীর মৃ/ত্যু: ভুল চিকিৎসার অ/ভি/যো/গ, ভাঙচুর - probahonewstv
September 25, 2026, 11:39 pm

মাদারীপুরে বেসরকারি হাসপাতালে রোগীর মৃ/ত্যু: ভুল চিকিৎসার অ/ভি/যো/গ, ভাঙচুর

Reporter Name
  • Update Time : Friday, April 17, 2026
  • 110 Time View

মাদারীপুরে বেসরকারি হাসপাতালে রোগীর মৃ/ত্যু: ভুল চিকিৎসার অ/ভি/যো/গ, ভাঙচুর
‎
‎
‎
‎ এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
‎
‎
‎মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে।
‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত প্রায় ৮টার দিকে সদর উপজেলার ছিলাচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বিলকিস বেগম শরীরে একটি ফোঁড়া নিয়ে পানিছত্র এলাকার কে আই হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হয়।
‎অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। তবে পরিবারের সদস্যদের দাবি, রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালে থাকা অবস্থাতেই বিলকিস বেগমের মৃত্যু হয়।
‎রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে স্বজনরা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। এতে চিকিৎসকের চেম্বার, রিসিপশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
‎খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
‎এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, রোগীর মৃত্যু এবং ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
‎বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

See also  টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ও মিশর ম্যাচ চলাকালীন ফুটবল উত্তেজনা রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে

Please Share This Post in Your Social Media

More News Of This Category