1. thpshopbd@gmail.com : admin :
মাদকসহ চিরিরবন্দরের সাংবাদিক গ্রে ফ তা র, আ ট ক ২ - probahonewstv
August 3, 2026, 7:10 pm

মাদকসহ চিরিরবন্দরের সাংবাদিক গ্রে ফ তা র, আ ট ক ২

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 41 Time View

মাদকসহ চিরিরবন্দরের সাংবাদিক গ্রেফতার, আটক ২

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পালসার-১৫০ সিসি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন চিরিরবন্দরের সাংবাদিক বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা (৩৫) এবং আমরপুর ইউনিয়নের ছোট হাসেমপুর গ্রামের বাসিন্দা ভারতচন্দ্র অধিকারী (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতচন্দ্র অধিকারী রংপুরভিত্তিক গণমাধ্যম DRBTV-তে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।

শনিবার (৬ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানার মধুপুর ইউনিয়নের উত্তর বাউচন্ডী মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানটি রংপুর-বদরগঞ্জ মহাসড়কের পাশে বাদশা ‘স’ মিলের সামনে পরিচালিত হয়। এ সময় মাদক বহনকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি পালসার-১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার কথা জানানো হয়েছে।

See also  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জোড়া খুন: মামলা দায়ের, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category