
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বান্দরবানের আলীকদমে ১৫ ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার -আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম, মাদ্রাসা প্রাঙ্গনে, বিকালে- মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলীকদম উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর অবদান এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মোঃ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব আনছার আহাম্মদ, সাবেক ভাইস চেয়ারম্যান রিটন, আনোয়ারুল ইসলাম মনু মেম্বারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। তারা তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তাঁর পরিবারের সদস্যদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।