1. thpshopbd@gmail.com : admin :
ভোটে কোনো শঙ্কা নেই এবং নিরাপত্তা সর্বোচ্চ: নবাগত বান্দরবান পুলিশ সুপার শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস - probahonewstv
April 28, 2026, 1:15 am

ভোটে কোনো শঙ্কা নেই এবং নিরাপত্তা সর্বোচ্চ: নবাগত বান্দরবান পুলিশ সুপার শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 277 Time View
ভোটে কোনো শঙ্কা নেই এবং নিরাপত্তা সর্বোচ্চ: নবাগত বান্দরবান পুলিশ সুপার শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস

ভোটে কোনো শঙ্কা নেই এবং নিরাপত্তা সর্বোচ্চ:

 মো. মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

বান্দরবানে শান্তিপূর্ণ, নির্ভেজাল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবদুর রহমান। তিনি বলেন, ভোটে কোনো ধরনের শঙ্কা নেই; নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। সোমবার, ০১ ডিসেম্বর সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। তিনি বলেন, এ অঞ্চলের ভোটাররা যেন ভরসা ও নিরাপত্তা নিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার, স্পর্শকাতর কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই—এ বিষয়ে পুলিশ সর্বদা প্রস্তুত।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচু। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ছাগলনাইয়ায় মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: শ্রমিক নি-হ-ত, ছাত্রদল নেতাসহ ৭ জন আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category