
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ।
ময়মনসিংহের ভরাডোবা-উথুরা সড়কে অতিরিক্ত
পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে একটি সি এন জি উপর পরে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে স্থানীয়দের ধারণা।
ট্রাকটি সড়কের ওপর পড়ে থাকায় পথ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীবাহী বাস, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।এ
দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।