1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে ইয়াবা-গাঁজাসহ ১ জন গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার - probahonewstv
August 27, 2026, 4:40 pm

নাইক্ষ্যংছড়িতে ইয়াবা-গাঁজাসহ ১ জন গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 31 Time View
নাইক্ষ্যংছড়িতে ইয়াবা-গাঁজাসহ ১ জন গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে ইয়াবা-গাঁজাসহ ১ জন গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও নগদ ৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রুহুল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পুরাতন ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে খোলা মাঠ এলাকায় নিয়মিত রাত্রিকালীন টহল চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় রুহুল আমিনের কাছ থেকে এসব মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬৪ হাজার ৫০০ টাকা। এছাড়া ১০ পুরিয়া গাঁজা, ওজন ২০ গ্রাম, যার আনুমানিক মূল্য ১ হাজার টাকা। উদ্ধার করা নগদ ৪ হাজার ৯৫০ টাকা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় জড়িত পলাতক আরও তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় এফআইআর নং-২১, তারিখ ২৪/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ এবং জিআর নং-১১২ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের নিয়মিত ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

See also  দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার আলো — আলীকদমে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণের জাঁকজমকপূর্ণ সমাপনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category