1. thpshopbd@gmail.com : admin :
বীর মুক্তিযোদ্ধা মরহুম ছদর উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় - probahonewstv
September 18, 2026, 6:47 pm

বীর মুক্তিযোদ্ধা মরহুম ছদর উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2026
  • 80 Time View

বীর মুক্তিযোদ্ধা মরহুম ছদর উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

সোনাগাজীর ফতেহপুর গ্রামে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ; উপজেলা প্রশাসন ও পুলিশের শ্রদ্ধা
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ছদর উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। শনিবার দুপুরে তাঁর জানাজা শেষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানা যায়, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানাজা নামাজে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তারা।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখে গেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।

See also  চিরিরবন্দরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category