
বান্দরবানের ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ:।
বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে শফিউল আলম (৩৬) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় চলাচলের সময় হঠাৎ মাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সীমান্তবর্তী এলাকাগুলোতে জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
#নাইক্ষ্যংছড়ি #ঘুমধুম_সীমান্ত #বান্দরবান #সীমান্ত_দুর্ঘটনা #স্থলমাইন #সীমান্ত_নিরাপত্তা