1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে সকল থানার ওসিদের বদলি-জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - probahonewstv
September 17, 2026, 12:46 pm

বান্দরবানে সকল থানার ওসিদের বদলি-জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, December 7, 2025
  • 137 Time View
বান্দরবানে জেলা পুলিশের উদ্যোগে সকল থানার ওসিদের বদলি-জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত, পুলিশ সুপারের সভাপতিত্বে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা প্রদান।

জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সভাপতিত্বে বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,( বান্দরবান )

পার্বত্য জেলা বান্দরবানে জেলা পুলিশের আয়োজনে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি-জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। তিনি বিদায়ী ওসিদের উদ্দেশ্যে বলেন, “বান্দরবানের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আপনারা যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা দেখিয়েছেন তা প্রশংসনীয়। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়েছে। আগামীর কর্মস্থলে আপনারা সফল হোন, এটাই আমাদের কামনা।” তিনি আরও পুলিশ সদস্যদের জনসেবায় ভদ্র, সহনশীল ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান। বিদায়ী অফিসার ইনচার্জরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জোটের জাতীয় সমাবেশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category