
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,( বান্দরবান )
পার্বত্য জেলা বান্দরবানে জেলা পুলিশের আয়োজনে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি-জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। তিনি বিদায়ী ওসিদের উদ্দেশ্যে বলেন, “বান্দরবানের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আপনারা যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা দেখিয়েছেন তা প্রশংসনীয়। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়েছে। আগামীর কর্মস্থলে আপনারা সফল হোন, এটাই আমাদের কামনা।” তিনি আরও পুলিশ সদস্যদের জনসেবায় ভদ্র, সহনশীল ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান। বিদায়ী অফিসার ইনচার্জরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”