
বান্দরবানে বন্যাদুর্গত মানুষের পাশে সরকার: কুহালংয়ে ত্রাণ বিতরণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি সহ
বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, এমপি
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৫ জুলাই ২০২৬) বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। অতিথিবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরহাদ সরদার, পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ পারভেজ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বন্যাদুর্গত পরিবারের সদস্যরা সরকারের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।