1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের তৃতীয় দিনের বাছাইপর্ব সম্পন্ন। - probahonewstv
September 20, 2026, 3:46 pm

বান্দরবানে পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের তৃতীয় দিনের বাছাইপর্ব সম্পন্ন।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Saturday, June 27, 2026
  • 78 Time View
বান্দরবানে পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের তৃতীয় দিনের বাছাইপর্ব সম্পন্ন।

বান্দরবানে পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের তৃতীয় দিনের বাছাইপর্ব সম্পন্ন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

“সেবার ব্রতে চাকরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রাথমিক বাছাইপর্বের তৃতীয় দিনের কার্যক্রম শুক্রবার (২৬ জুন ২০২৬) সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

তৃতীয় দিনের কার্যক্রমে দ্বিতীয় দিনের বাছাইপর্বে উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করেন। এদিন শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test-PET)-এর আওতায় ধারাবাহিকভাবে পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে দালাল, প্রতারক ও অবৈধ সুবিধা গ্রহণকারীদের থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি তৃতীয় দিনের বাছাইপর্বে উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা জানিয়ে লিখিত পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

পুলিশ সুপার জানান, বাংলাদেশ পুলিশের নির্ধারিত নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ইভেন্টে প্রার্থীদের পারফরম্যান্স অত্যন্ত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয় এবং নিয়োগ বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে পুরো কার্যক্রম তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের রিসার্চ, প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন শাখার পুলিশ সুপার (সুপারনিউমারারি) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সিরাজুল ইসলাম, পিপিএম, কক্সবাজার জেলার উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল হাসানসহ নিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

See also  মাদারীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি: জেলা পর্যায়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category