1. thpshopbd@gmail.com : admin :
বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে অবহিতকরণ ও গণশুনানি অনুষ্ঠিত ফাইতং বাজারে। - probahonewstv
April 27, 2026, 1:43 pm

বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে অবহিতকরণ ও গণশুনানি অনুষ্ঠিত ফাইতং বাজারে।

Reporter Name
  • Update Time : Saturday, April 18, 2026
  • 21 Time View

বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে অবহিতকরণ ও গণশুনানি অনুষ্ঠিত ফাইতং বাজারে।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় ফাইতং বাজার স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন সড়কটির চেইনেজ ২০০০-৪০৫০ মিটার অংশের উন্নয়ন কাজ নিয়ে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে এলজিইডি, ঠিকাদার প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মধ্যে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ, প্রকল্পের ঠিকাদার মো. ফরিদুল আলম (সিআইপি), ফাইতং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজবাহ উদ্দিন মিন্টু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক, ব্যবসায়ী আব্দুল জলিল কোম্পানিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাইতংবাসী।

সভায় অংশগ্রহণকারীরা জানান, অবহিতকরণ ও গণশুনানির মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, নকশা, বাজেট, সময়সীমা, পরিবেশগত প্রভাব এবং সম্ভাব্য সমস্যা নিয়ে জনগণের মতামত গ্রহণ করা হয়। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
উপজেলা প্রকৌশলী আবু হানিফ বলেন, “কাজের শুরুতেই কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। গুণগত মান বজায় রেখেই সড়কের কাজ সম্পন্ন করা হবে।

প্রকল্পের ঠিকাদার মো. ফরিদুল আলম (সিআইপি) বলেন, “ফাইতং ইউনিয়নের প্রতি আমার ব্যক্তিগত টান রয়েছে। তাই এ সড়কের কাজে কোনো অনিয়মের প্রশ্নই ওঠে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।

সভায় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। এ সময় কিছু অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠে আসে, যা নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা হয়।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান সড়ক উন্নয়ন কাজে স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।
গণশুনানি শেষে সংশ্লিষ্টরা জানান, উন্নয়ন কাজের মান ও স্বচ্ছতা বজায় রাখতে সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

See also  বাউফলে মা'দক কারবারি গাঁ'জা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মা'দক কারবারি আ'টক

Please Share This Post in Your Social Media

More News Of This Category