1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ দরিদ্র ব্যক্তির সঙ্গে প্রতারণা, তিলে তিলে জমানো ২ হাজার টাকা খোয়া - probahonewstv
August 1, 2026, 4:48 am

বাউফলে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ দরিদ্র ব্যক্তির সঙ্গে প্রতারণা, তিলে তিলে জমানো ২ হাজার টাকা খোয়া

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Monday, January 19, 2026
  • 129 Time View
বাউফলে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক দরিদ্র ব্যক্তির কষ্টার্জিত ২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে

জাল নোট ধরিয়ে দিয়ে কষ্টার্জিত সঞ্চয় হাতিয়ে নেওয়ার অভিযোগ, এলাকাজুড়ে ক্ষোভ

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ শামীম

পটুয়াখালীর বাউফল উপজেলায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক দরিদ্র ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের কষ্টে জমানো মাত্র ২ হাজার টাকা প্রতারক চক্র হাতিয়ে নেওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শামিম (৫৫) দীর্ঘদিন ধরে বাউফল উপজেলা পরিষদের সামনে অবস্থিত কয়েকটি চায়ের দোকানে কলসি টেনে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করে আসছেন। দোকানিরা সামান্য পারিশ্রমিক দিলেও সেই অর্থই সঞ্চয় করে রেখেছিলেন তিনি, যা ছিল তার জীবনের একমাত্র সম্বল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার একটি প্রতারক চক্র খুচরা টাকা নেওয়ার কথা বলে শামিমের কাছ থেকে ২ হাজার টাকা নেয়। বিনিময়ে তাকে ১ হাজার টাকার দুটি নোট দেয় তারা। পরে একটি দোকানে গিয়ে নোট দুটি জাল বলে নিশ্চিত হন শামিম। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বাউফল পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিন বলেন, একজন অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পরিশ্রমের টাকা এভাবে প্রতারণা করে যারা নিয়েছে, তাদের ওপর আল্লাহর গজব পড়ুক।

স্থানীয় ব্যবসায়ী ফোরদৌস ভুট্ট বলেন, এ ঘটনায় জড়িত প্রতারকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এদিকে ঘটনার পর আজ রবিবার সকালে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে অজানা এক ব্যক্তি শামিমকে সহায়তা হিসেবে ১ হাজার টাকা প্রদান করেন। এতে কিছুটা হলেও তার কষ্ট লাঘব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, প্রতারকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  কালিহাতীতে মোবাইল কোর্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category