
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বান্দরবানে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল জনগণের মাঝে তুলে ধরতে বান্দরবানে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান জেলায় ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দে জেলা তথ্য অফিস, বান্দরবানের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ গাড়ি সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সানিউল ফেরদৌস, সম্মানিত জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবার সুফল পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার, বান্দরবান পার্বত্য জেলা।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি, বান্দরবান প্রেস ক্লাবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগ জনগণের মাঝে আরও কার্যকরভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।