1. thpshopbd@gmail.com : admin :
বরিশালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা। - probahonewstv
September 17, 2026, 10:11 am

বরিশালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা।

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 53 Time View

বরিশালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা।

মোঃ নুরে আলম, জেলা প্রতিনিধি, বরিশাল।

গতকাল রোজ শুক্রবার রাত ১১.৩০ মিনিটের সময় নগরীর কাউনিয়া সাধুর বটতলা মাননীয় সংসদ সদস্য এবং সাবেক মেয়র ও সাবেক হুইপ এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দৈনিক ভোরের আকাশের বরিশাল ব্যুরো মাসুদ রানা সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুল আমিন, সম্পাদক প্রকাশক, বরিশাল বার্তা,আইন উপদেষ্টা এ্যাডভোকেট রফিকুল ইসলাম শাহীন, উপদেষ্টা কাজী জাহাঙ্গীর, ব্যুরো চিফ দৈনিক ডেসটিনি, উপদেষ্টা সাইফুল ইসলাম মাসুম, উপদেষ্টা কবির হাওলাদার, এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরে আলম, জেলা প্রতিনিধি ,দৈনিক প্রভাতী বাংলাদেশ ও প্রবাহ নিউজ টিভি ,সহ সভাপতি কাজী ওয়াহিদ মুরাদ,দি কান্ট্রি টুডে স্টাফ রিপোর্টার ,
সহ সভাপতি মারুফ হোসেন, স্টাফ রিপোর্টার,দৈনিক প্রভাতী বাংলাদেশ,
সহ সভাপতি মিরাজ মল্লিক,স্টাফ রিপোর্টার,দৈনিক সংবাদ সংযোগ, আজকের তালাশ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ শাহাদাত, সহ সংগঠনের কার্যনির্বাহী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে ফুলেল তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এলাকার উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত নানা বিষয় নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক এবং সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।”
গণমাধ্যম দেশের সার্বিক উন্নয়নের অন্যতম শক্ত চালিকাশক্তি। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সমাজ থেকে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর করতে বস্তুনিষ্ঠ সংবাদের বিকল্প নেই।”

তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

See also  শিক্ষকদের চরম দায়িত্বহীনতার মধ্য দিয়ে চলছে ভবানীপুর বেতবাড়ি মহিলা ফাজিল মাদ্রাসার পাঠদান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category