1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ার মোকামতলায় ১ কেজি গাঁ/জা/সহ ব্যক্তি গ্রে/ফ/তা/র। - probahonewstv
September 15, 2026, 10:49 pm

বগুড়ার মোকামতলায় ১ কেজি গাঁ/জা/সহ ব্যক্তি গ্রে/ফ/তা/র।

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 202 Time View

বগুড়ার মোকামতলায় ১ কেজি গাঁজাসহ ব্যক্তি গ্রেফতার।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার, বগুড়া:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. শামীম মিয়া (৪৫)। তিনি লালমনিরহাট জেলার এয়ারপোর্ট (উত্তর চিনিপাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তল্লাশির সময় তার কাছে থাকা হলুদ রঙের একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

See also  ফেনীতে সাংবাদিক মোহাম্মদ হানিফের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ ছিনতাই হল মোবাইল ফোন ও নগদ টাকা, থানায় মামলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category