1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় হত্যা আসামি গ্রেফতার - probahonewstv
June 13, 2026, 3:13 pm

বগুড়ায় হত্যা আসামি গ্রেফতার

সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, বগুড়া
  • Update Time : Saturday, February 28, 2026
  • 68 Time View
বগুড়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

র‍্যাব-১২ অভিযানে পলাতক আটক

সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২, বগুড়া। শুক্রবার দিবাগত রাত আড়াইটার পর পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে বুড়ইল বাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। এ সময় মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে নন্দীগ্রাম থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৭, তারিখ ২১/০২/২০২৬)। মামলার তদন্ত চলাকালে এজাহারভুক্ত ৭ নম্বর আসামি মোঃ আব্দুর রাজ্জাক (৪৫) পলাতক ছিলেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি বগুড়া সদর থানার নিশিন্দারা উপশহর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে অধিনায়কের নির্দেশনায় র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক নন্দীগ্রাম উপজেলার বীরপলি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম–থানচি সড়ক সংস্কার

Please Share This Post in Your Social Media

More News Of This Category