1. thpshopbd@gmail.com : admin :
অভিনব পন্থায় ফেনী-২ আসনের মনোনয়নের রিভিউ চাইলেন বিএনপি নেতা আলাউদ্দিন আলাল - probahonewstv
July 30, 2026, 1:45 am

অভিনব পন্থায় ফেনী-২ আসনের মনোনয়নের রিভিউ চাইলেন বিএনপি নেতা আলাউদ্দিন আলাল

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, November 8, 2025
  • 261 Time View
ফেনী-২ আসনের প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনব পন্থায় দলের কাছে আবেদন জানালেন বিএনপি নেতা আলাউদ্দিন আলাল। তিনি বলেন, “১৭ বছরের আন্দোলনের কর্মীদের মূল্যায়ন চাই, আনুষ্ঠানিক রাজনীতিবিদ নয়।”

ধানক্ষেতে দাঁড়িয়ে মনোনয়ন রিভিউর দাবি! 🌾 ফেনী-২ আসনের প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনব পন্থায় দলের কাছে আবেদন জানালেন বিএনপি নেতা আলাউদ্দিন আলাল।  তিনি বলেন, “১৭ বছরের আন্দোলনের কর্মীদের মূল্যায়ন চাই, আনুষ্ঠানিক রাজনীতিবিদ নয়।”

মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল অভিনব এক উপায়ে ফেনী-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। শনিবার ভোরে ফেনীর এক ধানক্ষেতে দাঁড়িয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলাউদ্দিন আলাল বলেন, “ফেনী-২ আসন থেকে আমি, গাজী মানিক ভাই, শেখ ফরিদ বাহার ভাইসহ অনেকেই দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে নির্যাতন-নিপীড়ন সহ্য করেছি। আমাদের মধ্য থেকে যেকোনো একজনকে মনোনয়ন দিলে কোনো কষ্ট লাগতো না। কিন্তু যিনি এখন মনোনীত হয়েছেন, তিনি আন্দোলন-সংগ্রামে ছিলেন না, শুধু বিশেষ দিবসে ফুল দিয়ে আনুষ্ঠানিকতা পালন করেছেন।” তিনি আরও বলেন, “দলের হাই কমান্ড জানিয়েছে ফলাফল এখনো চূড়ান্ত নয়, পরিবর্তনযোগ্য। তাই ফেনী-২ আসনের বিষয়ে পুনর্বিবেচনা করা যেতে পারে। তৃণমূলের মতামত নিলে দেখা যাবে — এই মনোনয়নের পর ফেনীতে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই।”  শেষে তিনি দলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,  “আমি দলের কাছে বিনীত অনুরোধ করছি—ফেনী-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক, যেন প্রকৃত আন্দোলনের সৈনিকরা মূল্যায়ন পান।”


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে সংরক্ষণ বিষয়ক সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category