1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় র‌্যাবের অভিযানে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী আ ট ক। - probahonewstv
August 5, 2026, 3:41 am

বগুড়ায় র‌্যাবের অভিযানে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী আ ট ক।

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 62 Time View

বগুড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া।

বগুড়ার সদর উপজেলার সুত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব)-১২ বগুড়া ।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর থানার ঘোড়াপট্টি রোড এলাকার সুত্রাপুরে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মোঃ মতিন ফকির (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাহালু উপজেলার অঘোরা মালঞ্চা এলাকার মৃত রশিদ ফকিরের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র‌্যাব জানায়, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

See also  রাজশাহীতে অস্ত্র উদ্ধার

Please Share This Post in Your Social Media

More News Of This Category