1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ ৩ জন আটক। - probahonewstv
September 18, 2026, 8:22 pm

বগুড়ায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ ৩ জন আটক।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া ।
  • Update Time : Sunday, August 16, 2026
  • 34 Time View
বগুড়ায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ ৩ জন আটক।

বগুড়ায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ ৩ জন আটক।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া ।

বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯৯টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাইফুল প্রামাণিকের বাড়ির সামনে থেকে মিলন প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি পুরোনো বাটন মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়েছে।

এরপর একই রাতে বগুড়া সদর থানার হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র‌্যাব। সেখানে আশামনি বেগম (২০) ও উজ্জল প্রামাণিক (২৪) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯৯টি ইয়াবা ট্যাবলেট, একটি পুরোনো বাটন মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ ২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

See also  নওগাঁয় ডিবির অভিযানে দুই অনলাইন জুয়াড়ি ও তিন মাদকসেবী গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category