1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীর চাঞ্চল্যকর হান্নান হ ত্যা মা ম লা: প্রধান আসামি রিমন ও রাকিব চট্টগ্রাম থেকে গ্রে ফ তা র - probahonewstv
September 26, 2026, 9:50 pm

ফুলগাজীর চাঞ্চল্যকর হান্নান হ ত্যা মা ম লা: প্রধান আসামি রিমন ও রাকিব চট্টগ্রাম থেকে গ্রে ফ তা র

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 102 Time View

ফুলগাজীর চাঞ্চল্যকর হান্নান হত্যা মামলা: প্রধান আসামি রিমন ও রাকিব চট্টগ্রাম থেকে গ্রেফতার

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

ফেনীর ফুলগাজী উপজেলার চাঞ্চল্যকর হান্নান হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন আরাফাত ওরফে রিমন (২২) ও ৩ নম্বর আসামি মোহাম্মদ হাসান ওরফে রাকিব (২০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ জুন, ২০২৬) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিই সহোদর ভাই। তারা ফুলগাজী উপজেলার ঋষ্যমুখ ইউনিয়নের নুর ইসলামের বাড়ির মনির আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অবস্থান নেয় এবং আসামিদের আত্মগোপন থাকা অবস্থা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ২৮ মে রাত সাড়ে ৮ টার দিকে ফুলগাজীর আমজাদহাটে নির্মমভাবে খুন হন হান্নান। এই ঘটনায় ফুলগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর’কে জানান , গ্রেফতারকৃত আসামিদের হান্নান হত্যা মামলায় বিধি মোতাবেক আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

See also  ১২ মে আজকের এইদিনে সাতবাড়িয়া গণহত্যা ১৯৭১ সালে ১২ মে দিবসটি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category