1. thpshopbd@gmail.com : admin :
পুষ্টিগুণ নিশ্চিত করতে পারলেই রোগ থেকে মুক্ত থাকা সহজ — বান্দরবান জেলা প্রশাসক - probahonewstv
August 5, 2026, 8:06 am

পুষ্টিগুণ নিশ্চিত করতে পারলেই রোগ থেকে মুক্ত থাকা সহজ — বান্দরবান জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2026
  • 45 Time View

পুষ্টিগুণ নিশ্চিত করতে পারলেই রোগ থেকে মুক্ত থাকা সহজ — বান্দরবান জেলা প্রশাসক।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

১৮ জুন ২০২৬ বান্দরবান জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে “জাতীয় ফল মেলা-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি বলেন, “পুষ্টিগুণ নিশ্চিত করতে পারলেই রোগ থেকে মুক্ত থাকা সহজ। বান্দরবান বাংলাদেশের একটি পরিবেশবান্ধব অঞ্চল। এখানে পরিকল্পিত বনায়ন ও ফলজ বৃক্ষ রোপণ নিশ্চিত করতে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে দেশ প্রাকৃতিকভাবে নিরাপদ ও বাসযোগ্য থাকে। জনসাধারণকেও বনায়নের প্রতি আরও আগ্রহী ও যত্নশীল হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। তিনি বলেন, “বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। নিরাপদ, পুষ্টিকর ও দেশীয় ফল আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি কৃষকের অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় ফল মেলা দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি, কৃষকদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে ফল চাষ ও পুষ্টি সম্পর্কে সচেতন করে তুলতে সহায়ক হবে।

পুলিশ সুপার আরও বলেন, “বৈচিত্র্যময় আবহাওয়া ও উর্বর ভূমির কারণে বান্দরবান পার্বত্য জেলা উন্নতমানের বিভিন্ন ফল উৎপাদনের অপার সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

#জাতীয়_ফল_মেলা_২০২৬ #বান্দরবান #কৃষি_সম্প্রসারণ_অধিদপ্তর #জেলা_প্রশাসন

See also  মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা/শ উ/দ্ধা/র, পরিবারের দাবি হ/ত্যা

Please Share This Post in Your Social Media

More News Of This Category