1. thpshopbd@gmail.com : admin :
পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার - probahonewstv
June 15, 2026, 2:56 am

পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 117 Time View
পাঁচ বছরের কন্যা সন্তান রেখে রহস্যজনকভাবে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার।

পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার
স্বামীর দেশে ফেরার আগেই রহস্যজনকভাবে উধাও, পরিবারে আহাজারি

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৯ নং এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের বাসিন্দা মোঃ জামাল উদ্দিনের কন্যা আসফালিন আক্তার গত ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সকালবেলা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ আসফালিন আক্তারের স্বামীর নাম আব্দুর রাজ্জাক। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন যাপন করছেন। স্বামী আব্দুর রাজ্জাক জানান, প্রবাসে থাকার কারণে গত দুই বছর ধরে তার স্ত্রী পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন।

তিনি আরও জানান, ২০২৫ সালের ডিসেম্বর মাসে তার স্ত্রী তাকে দেশে ফেরার অনুরোধ করেন এবং আশ্বাস দেন যে, তিনি দেশে ফিরে এলে কন্যা সন্তানসহ স্বামীর সঙ্গে সংসার করবেন। স্ত্রীর এই আশ্বাসে আব্দুর রাজ্জাক ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু দুর্ভাগ্যবশত দেশে পৌঁছানোর আগেই তিনি স্ত্রীর মোবাইল ফোন বন্ধ পান এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশে ফিরে নিজ বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, তার স্ত্রী শ্বশুরবাড়িতে নেই। পরে আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্বামী আব্দুর রাজ্জাক জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে তিনি ও তার পাঁচ বছরের কন্যা সন্তান চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। শিশুকন্যার কান্না সহ্য করতে না পেরে তিনি ভারাক্রান্ত হৃদয়ে বিভিন্ন গণমাধ্যম ও প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। তিনি আরও বলেন, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার নিখোঁজ স্ত্রীর সন্ধান দিতে পারেন, তবে তিনি ব্যক্তিগতভাবে তাকে পুরস্কৃত করবেন। এ ঘটনায় পরিবারটি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিখোঁজ আসফালিন আক্তারকে উদ্ধারের জোর দাবি জানিয়েছে।

See also  লামায় লাগামহীন এলপিজি গ্যাস সিন্ডিকেট

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category