1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে মোবাইল কোর্টে চারটি ডাম্পার ও স্ক্যাভেটর মালিকের জরিমানা - probahonewstv
June 14, 2026, 12:19 pm

আলীকদমে মোবাইল কোর্টে চারটি ডাম্পার ও স্ক্যাভেটর মালিকের জরিমানা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, December 14, 2025
  • 116 Time View
আলীকদমে অবৈধ মাটি উত্তোলন রোধে সেনা ও থানার যৌথ অভিযানে চারটি ডাম্পার ও স্ক্যাভেটর মালিককে জরিমানা

গোপন সংবাদের ভিত্তিতে সেনা-থানা ও আনসার যৌথ অভিযানে অবৈধ মাটি উত্তোলন রোধ

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ১৪ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ মাটি উত্তোলনের দায়ে চারটি ডাম্পার গাড়ি ও একটি স্ক্যাভেটরের মালিককে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বিএ-১১৪১৯ ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম ৩১ বীর, আলীকদম সেনা জোন। আলীকদম থানার টহল পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (৪ এর চ ধারা) অনুযায়ী মামলা করা হয়। মাঠপর্যায়ে তদন্তে প্রমাণিত হয় যে, ২ জন ব্যক্তি স্ক্যাভেটর ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করেছিলেন। আদালত তাদের প্রত্যেককে ২,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন; অর্থদণ্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হবে। অর্থদণ্ড প্রদানের পাশাপাশি তিনটি ডাম্পার গাড়ি (রেজিস্ট্রেশন নং চট্টমেট্রো-য়-৩৮১, চট্টমেট্রো-অ-৩৬৯, চট্টমেট্রো-য়-৬১৭৭) এবং এক স্ক্যাভেটর (রেজিস্ট্রেশন নং মৌলভীবাজার-ন-০০৯৭)-এর মালিক প্রত্যেকে এক লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন।

অভিযুক্তরা হলেন:

  • স্ক্যাভেটর মালিক: আব্দুর রহমান (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, সাং পানবাজার, ৫নং ওয়ার্ড, থানা: আলীকদম, জেলা: বান্দরবান।

  • স্ক্যাভেটর ড্রাইভার: আরাফাত হোসেন (১৭), পিতা: ফরিদুল আলম, সাং পুর্ব কলাওজান, থানা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি ও আটককৃত ট্রাক ও স্ক্যাভেটর আলীকদম থানা পুলিশের হেফাজতে রয়েছে। অদ্য রাত ১২:০০ ঘটিকার মধ্যে অর্থদণ্ড পরিশোধের পর গাড়িগুলো অবমুক্ত করা হবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বোয়ালখালীতে জ্বালানি তেল অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category