1. thpshopbd@gmail.com : admin :
পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ওপর জামাত শিবিরের নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় স্থানান্তর। - probahonewstv
August 3, 2026, 7:12 am

পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ওপর জামাত শিবিরের নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় স্থানান্তর।

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 37 Time View

পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ওপর জামাত শিবিরের নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় স্থানান্তর।
গাইবান্ধা প্রতিবেদক,মোঃ বেলাল মিয়া।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সামাদ মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজার ওপর এক নৃশংস ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তারা সবাই গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পলাশবাড়ীর জুনদহ বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের এই শীর্ষ নেতাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এলোপাতাড়ি কোপ ও মারধরে নেতারা রক্তাক্ত ও গুরুতর জখম হন।
হামলার পরপরই স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে এই নৃশংস ও কাপুরুষোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
নেতৃবৃন্দ আরও বলেন, হামলাকারী যেই হোক না কেন, এই হামলার সঙ্গে জড়িত সকল গুপ্ত সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে

See also  অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

Please Share This Post in Your Social Media

More News Of This Category