1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - probahonewstv
July 30, 2026, 9:18 pm

পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শামিম খান,পটুয়াখালী
  • Update Time : Thursday, December 25, 2025
  • 129 Time View
পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তির মোড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শামিম খান,পটুয়াখালী

পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সামনে মুক্তির মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজন বসাক অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে প্রশাসনের পক্ষ থেকে এক ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলে মালিকপক্ষ তাদের নিজ নিজ স্থাপনা ভেঙে মালামাল সরিয়ে নেয়।

অভিযান চলাকালে ৬টি দোকানঘর, ১টি হোটেল ও ১টি থাকার ঘর অপসারণ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।তবে উচ্ছেদ হওয়া ঘর মালিকদের অভিযোগ, পূর্বে কোনো ধরনের নোটিশ না দিয়েই হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে তারা মালামাল সরাতে গিয়ে চরম বেকায়দায় পড়েন এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন বলে দাবি করেন। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত দুই যাত্রী

Please Share This Post in Your Social Media

More News Of This Category