1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে পেট্রোল পাম্পসহ ১৫ ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান। - probahonewstv
September 15, 2026, 7:00 pm

নাইক্ষ্যংছড়িতে পেট্রোল পাম্পসহ ১৫ ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 303 Time View
নাইক্ষ্যংছড়িতে অভিযান | ১৫ ব্যবসায়ীকে জরিমানা

নাইক্ষ্যংছড়িতে পেট্রোল পাম্পসহ ১৫ ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পেট্রোল পাম্পসহ ১৫ জন ব্যবসায়ীকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মুস্তাক আহমেদের পেট্রোল পাম্পসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ভেজাল পণ্য বিক্রি এবং লাইসেন্স সংক্রান্ত অনিয়মের অভিযোগে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

এর মধ্যে একটি তেলের পাম্পকে ১০ হাজার টাকা, ৬ জন সবজি ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা, ৭টি মুরগির দোকানকে ১৪ হাজার টাকা এবং ১টি ফলের দোকানকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  ছাগলনাইয়া থানার সহযোগিতায় নিখোঁজের ৩৮ দিন পর মাদ্রাসা ছাত্র নাঈম ফিরলো পরিবারের কোলে

Please Share This Post in Your Social Media

More News Of This Category