1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ি-বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে বই, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ - probahonewstv
April 26, 2026, 5:37 pm

নাইক্ষ্যংছড়ি-বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে বই, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, January 4, 2026
  • 90 Time View
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ।

পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানোন্নয়নে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১১টায় বাইশারী স্বতন্ত্র মডেল ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইছি মং চাক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার থোয়াইছি মং চাক বলেন, পার্বত্য চট্টগ্রামের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে সিএইচটি সম্প্রীতি জোট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে শক্তিশালী করতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা, জোটের সদস্য ও দৈনিক পার্বত্যকণ্ঠ এবং সম্প্রীতি টিভির চেয়ারম্যান মোঃ শাহিন আলম, জোটের সদস্য ও কৃষি উদ্যোক্তা পাইমংথুই মারমা প্রেম, বাইশারী তদন্ত কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, আলহাজ্ব ইলিয়াস সওদাগর, ছব্বির আহমদ এবং বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার ও বাইশারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বই, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে এ উদ্যোগে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয় এবং অভিভাবকরা এ ধরনের মানবিক কার্যক্রমের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  চিরিরবন্দরে উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category