1. thpshopbd@gmail.com : admin :
দুর্গম পাহাড়ে 100 পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - probahonewstv
July 30, 2026, 1:50 am

দুর্গম পাহাড়ে 100 পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 95 Time View
দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করল আলীকদম সেনা জোন।

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদবান্দরবান

পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোনের উদ্যোগে থানচি উপজেলার দুর্গম কমলাবাগান এলাকায় বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (তারিখ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন কমলাবাগান এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা অধ্যুষিত তিনটি পাহাড়ি পাড়ায় মোট ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় জনগণ ফুলের মালা দিয়ে জোন কমান্ডারকে আন্তরিকভাবে বরণ করে নেয় এবং একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এ সময় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর উপস্থিতির কারণে পাহাড়ি অঞ্চলে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং তারা নিরাপদে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন।

শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং পাহাড়ি সন্ত্রাসী ও সশস্ত্র গ্রুপের যেকোনো তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী অতীত, বর্তমান ও ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁঞা) আসনে গণসংযোগ জোরদার, নবাবপুরে আবদুল আউয়াল মিন্টুর বিশাল পথসভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category