1. thpshopbd@gmail.com : admin :
CEHRLA জিরানী কার্যালয় কমিটি গঠন - probahonewstv
September 18, 2026, 3:04 pm

CEHRLA জিরানী কার্যালয় কমিটি গঠন

জুয়েল রানা | স্টাফ রিপোর্টার
  • Update Time : Saturday, February 7, 2026
  • 216 Time View
CEHRLA জিরানী কার্যালয় কমিটি গঠন

CEHRLA জিরানী কার্যালয় কমিটি গঠন

জুয়েল রানা | স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা (CEHRLA)-এর ঢাকা বিভাগীয় আঞ্চলিক কার্যালয় (জিরানী বাজার)-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গত ০৪ জানুয়ারি ২০২৬ ইং, আশুলিয়ার জিরানী বাজারে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে মানবতাবাদী ইউনুছ দেওয়ান-কে সভাপতি, মানবতাবাদী আজিজুল হক-কে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) এবং মানবতাবাদী দেলোয়ার হোসেন-কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা (CEHRLA)-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল পরিচালনা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সোহেল মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহেল মিয়া বলেন, আমি প্রথমেই আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা (CEHRLA)-এর মাননীয় চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই—মানবিক ও মানবাধিকারমূলক কাজে আমাকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি নৈতিক অঙ্গীকার। সমাজের নিপীড়িত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানবাধিকার কর্মীদের আরও সচেতন, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইনগত সহায়তা প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মানবাধিকার কর্মীদের দায়িত্ব ও কর্তব্য, সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা (CEHRLA)-এর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

See also  ১০৩ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category