1. thpshopbd@gmail.com : admin :
নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার - probahonewstv
June 14, 2026, 7:45 am

নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, January 1, 2026
  • 111 Time View
নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

দীর্ঘদিন পলাতক থাকার পর রোয়াংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে আটক

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,(বান্দরবান) 

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গম তুলাছড়ি পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার ছেলে ডানিয়েল ত্রিপুরা (৪০) এবং মৃত ত্রিপলা ত্রিপুরার ছেলে জমালা ত্রিপুরা ওরফে জমা ত্রিপুরা (৩৫)।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীরের নির্দেশনায় সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালতের ইস্যুকৃত ওয়ারেন্ট অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণের পর নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা প্রায় চার বছর ধরে তুলাছড়ি পাড়ায় ইসলাম ধর্ম প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। ধর্মীয় প্রচারণাকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৮ জুন পাহাড়ি এলাকায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস জড়িত ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী বলেন, হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে তাদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী ইউনিভার্সিটিতে “AI and Cybersecurity” বিষয়ক দুই দিনব্যাপী কোর্স সম্পন্ন

Please Share This Post in Your Social Media

More News Of This Category