1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে আনোয়ারা ফাউন্ডেশনের খাদ্য বিতরণ - probahonewstv
August 4, 2026, 2:45 pm

সোনাগাজীতে আনোয়ারা ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, March 12, 2026
  • 54 Time View
সোনাগাজীতে আনোয়ারা ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক মানুষের সহায়তা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর সোনাগাজীতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আনোয়ারা ফাউন্ডেশন। বুধবার সকালে সোনাগাজী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের আবুল খায়ের সওদাগর বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সামাজিক ও মানবিক সংগঠন আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মসূচির শুরুতে সংগঠনটির চেয়ারম্যান কাতার প্রবাসী ব্যবসায়ী ও ঠিকাদার মোহাম্মদ শাহজাহানের সুস্বাস্থ্য কামনা করে এবং তার মরহুম পিতা আবুল খায়ের সওদাগর ও মাতা মরহুমা আনোয়ারা বেগমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ভুট্টু মিয়া। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক ও সোনাগাজী বাজারের ব্যবসায়ী আবু নাছের বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আনোয়ারা ফাউন্ডেশন এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।

তিনি জানান, তার ভাই কাতার প্রবাসী ব্যবসায়ী ও ঠিকাদার মো. শাহজাহান বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে অবস্থান করছেন। অন্যথায় তিনি দেশে ফিরে নিজ হাতে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল। তিনি আরও বলেন, “আমরা আমাদের সামর্থ অনুযায়ী সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার তাওফিক দেন—সেজন্য সবার কাছে দোয়া চাই।” খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম করা, মীর কাসেম হেলাল ও আবু সুফিয়ান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন এবং আয়োজকদের এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। এলাকাবাসী জানান, আনোয়ারা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা মানবিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটি স্থানীয় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

See also  তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাটুরিয়া উপজেলা জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category