1. thpshopbd@gmail.com : admin :
নওগাঁয় ডিবির অভিযানে দুই অনলাইন জুয়াড়ি ও তিন মাদকসেবী গ্রেফতার - probahonewstv
September 18, 2026, 8:49 pm

নওগাঁয় ডিবির অভিযানে দুই অনলাইন জুয়াড়ি ও তিন মাদকসেবী গ্রেফতার

পোরশা উপজেলা  প্রতিনিধি: মোহাম্মদ আকতারুজ্জামান
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 67 Time View
নওগাঁয় ডিবির অভিযানে দুই অনলাইন জুয়াড়ি ও তিন মাদকসেবী গ্রেফতার

নওগাঁয় ডিবির অভিযানে দুই অনলাইন জুয়াড়ি ও তিন মাদকসেবী গ্রেফতার

পোরশা উপজেলা  প্রতিনিধি: মোহাম্মদ আকতারুজ্জামান

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ শহরের নুনিয়াপট্টি (সুইপার কলোনি) এলাকায় অভিযান চালিয়ে দুইজন অনলাইন জুয়াড়ি ও তিনজন মাদকসংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ৯টার দিকে নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি এলাকায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে কলোনির মূল গেট সংলগ্ন ফাঁকা জায়গায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁ শহরের হাট নওগাঁ পাটালীর মোড় এলাকার নুরুল ইসলামের ছেলে বাপ্পি হোসেন (৩০) এবং দক্ষিণ হাট নওগাঁ এলাকার রাজ্জাকের ছেলে রাসেল সাম্ভির তপু (৩০)।

পুলিশ জানায়, বাপ্পি হোসেনের দেহ তল্লাশি করে নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। তার মোবাইল ফোনে অনলাইন জুয়ার দুটি সাইটের তথ্য পাওয়া যায়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে গত এক সপ্তাহে ওই দুটি সাইটে ৪৪ হাজার ৮০০ টাকার জুয়া-সংক্রান্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অপরদিকে, রাসেল সাম্ভির তপুর স্মার্টফোনেও একই ধরনের অনলাইন জুয়ার সাইটের তথ্য পাওয়া যায়। তার মোবাইলে ১৭ হাজার ৪০০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই অভিযানে সুইপার কলোনির ভেতরে সনু বাশফোরের ঘরে অভিযান চালিয়ে সনু বাশফোর, সম্রাট (২৯) ও মানিক (২৬) নামে তিনজনকে আটক করা হয়। পুলিশ তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে এবং তারা মাদকাসক্ত অবস্থায় ছিল বলে জানানো হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি এলাকায় মাদক প্রতিরোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই সেখানে মাদকের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না। মাদক প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

See also  পবিত্র কুরআনের ওপর মাথার খুলি রেখে কুফরি: ধাপেরহাটে তান্ত্রিক আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category