1. thpshopbd@gmail.com : admin :
দেশব্যাপী খাল-নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - probahonewstv
April 25, 2026, 3:57 pm

দেশব্যাপী খাল-নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 35 Time View

দেশব্যাপী খাল-নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার দিনাজপুর

দিনাজপুর
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

সরকারের এই বৃহৎ উদ্যোগের লক্ষ্য হলো দেশের নদী-নালা, খাল-বিল ও জলাধারসমূহের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বাড়ানো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
“পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের নদী-নালা-খাল পুনরুদ্ধার করা গেলে কৃষি, জীববৈচিত্র্য, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু জলাধার পুনরুদ্ধারই নয়, বরং দেশের টেকসই উন্নয়ন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার পথ আরও সুদৃঢ় হবে।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সরকার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

See also  বান্দরবানের মাতামুহুরী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু — নিখোঁজের ২২ ঘণ্টা পর লাশ উদ্ধার

Please Share This Post in Your Social Media

More News Of This Category