1. thpshopbd@gmail.com : admin :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে গরিব ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ। - probahonewstv
September 14, 2026, 12:37 am

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে গরিব ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ।

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 83 Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে গরিব ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় (ত্রাণ ও পুনর্বাসন শাখা) সূত্রে জানা যায়, ১৬ মার্চ ২০২৬ তারিখে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই বরাদ্দের তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৪ মার্চ ২০২৬ তারিখের পত্রের আলোকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের বিভিন্ন উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে এই অর্থ বিতরণ করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক প্রদান করা হয়েছে।
উপজেলা ভিত্তিক বরাদ্দের পরিমাণ:
বান্দরবান সদর (পৌরসভাসহ) – ২,৫০,০০০ টাকা
রুমা উপজেলা – ৫০,০০০ টাকা
রোয়াংছড়ি উপজেলা – ৫০,০০০ টাকা
থানচি উপজেলা – ৫০,০০০ টাকা
লামা উপজেলা (পৌরসভাসহ) – ৩,১৮,০০০ টাকা
আলীকদম উপজেলা – ১,৩২,০০০ টাকা
নাইক্ষ্যংছড়ি উপজেলা – ১,০০,০০০ টাকা
মোট বরাদ্দের পরিমাণ ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা।
জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করতে হবে। পাশাপাশি অর্থ বিতরণের হিসাব সংরক্ষণ এবং পরবর্তীতে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের আগেই এই সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অসহায় মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।
#বান্দরবান #ঈদসহায়তা #প্রধানমন্ত্রীরত্রাণতহবিল

See also  টাঙ্গাইল মির্জাপুরে বিস্ময়কর ঘটনা, মেয়ে থেকে ছেলেতে রূপান্তর নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category