1. thpshopbd@gmail.com : admin :
প্রবাহ নিউজ টিভির প্রতিবেদনের পর রেজাউলের পাশে ইউএনও :মোনাব্বর হোসেন - probahonewstv
July 30, 2026, 3:39 am

প্রবাহ নিউজ টিভির প্রতিবেদনের পর রেজাউলের পাশে ইউএনও :মোনাব্বর হোসেন

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 100 Time View

প্রবাহ নিউজ টিভির প্রতিবেদনের পর রেজাউলের পাশে ইউএনও :মোনাব্বর হোসেন

বুলবুল হোসেন,
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ইমানের বাজার (খোর্দ্দবেলাই চন্ডি) গ্রামের অসুস্থ যুবক রেজাউল ইসলামের চিকিৎসার খরচ জোগাতে সহযোগিতার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া রেজাউলকে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোনাববর হোসেন।

জানা গেছে, উপজেলার খোর্দ্দবেলাই চন্ডি গ্রামের নাজমুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। দিনমজুর বাবার পক্ষে ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে। চিকিৎসার খরচ জোগাতে পরিবারের একমাত্র উপার্জনের বাহনও বিক্রি করতে হয়েছে।

প্রবাহ নিউজ টিভিতে খবরটি প্রকাশের পর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেন। বুধবার (০৬ মে ২০২৬) বিকেলে ইউএনও মোঃ মোনাববর হোসেন সরাসরি অসুস্থ রেজাউলের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি রেজাউলের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোনাববর হোসেন বলেন, “সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। রেজাউলের অসুস্থতার খবর পেয়ে আমরা তাকে সামান্য আর্থিক সহায়তা দিয়েছি, যাতে তার চিকিৎসায় কিছুটা সহায়তা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

রেজাউলের বাবা নাজমুল ইসলাম বলেন, “টাকার অভাবে ছেলের সঠিক চিকিৎসা করাতে পারছিলাম না। আজ ইউএনও স্যার নিজে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এতে আমরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি। আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, তার চিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ”

See also  খেজুরের রস–গুড়, পিঠা–পুলি, শাকসবজির প্রাচুর্য—আনন্দমুখর শীত; তীব্র শৈত্যপ্রবাহে বেড়ে যাচ্ছে দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি

সহায়তা প্রদানকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও’র এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category