
মোঃ আমজাদ হোসেন
জেলা প্রতিনিধি, দিনাজপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-০৪ আসনে একটি নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১৩:০০ থেকে ১৪:০০ ঘটিকা পর্যন্ত দিনাজপুর-০৪ আসনের খানসামা উপজেলার ভেরভেরি ইউনিয়নের টংগুয়া হাসনাবাগ দ্বী-মূখী ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ, পিএসসি।
নির্বাচনী মহড়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীর করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক অনুশীলন করা হয়। মহড়ার মাধ্যমে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।