1. thpshopbd@gmail.com : admin :
ঢাকা-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন দাঁড়িপাল্লার কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হক - probahonewstv
April 26, 2026, 1:05 am

ঢাকা-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন দাঁড়িপাল্লার কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হক

মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ) কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, January 15, 2026
  • 115 Time View
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হকের প্রার্থিতা ফিরে পেয়েছে।

আপিল নিষ্পত্তির পর বৈধ ঘোষণা, নির্বাচনী মাঠে চমক দেখানোর ঘোষণা

মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ)
কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি

ঢাকা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হকের প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে করা আপিল নিষ্পত্তির পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রার্থিতা ফিরে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হক বলেন, তিনি কখনো কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেননি কিংবা কোনো ব্যক্তির কাছ থেকে ধার নেননি। একটি কোম্পানিতে নামমাত্র শেয়ার নিয়ে কেবল স্বাক্ষর করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন বিষয়টি সঠিকভাবে অনুধাবন করেছেন এবং তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে নেমেছেন। মাদকমুক্ত, চাঁদামুক্ত ও ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার কথাও জানান।

কর্নেল (অব.) আব্দুল হকের পক্ষে আপিল শুনানিতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঢাকা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। কর্নেল (অব.) আব্দুল হক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (রাওয়া)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রার্থিতা ফিরে পাওয়ায় ঢাকা-২ আসনে এবার তিনি বিএনপির প্রার্থী আমানের সঙ্গে সরাসরি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ বিস্তার: বিশ্বজুড়ে বাড়ছে বৈষম্য, নির্যাতন ও দমন-পীড়ন

Please Share This Post in Your Social Media

More News Of This Category