1. thpshopbd@gmail.com : admin :
থানচি, বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষতি - probahonewstv
September 18, 2026, 6:39 am

থানচি, বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষতি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, September 17, 2026
  • 15 Time View
থানচি, বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষতি

থানচি, বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষতি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুনে দোকানগুলোর মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে বলীপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে বাজারের দায়িত্বে থাকা চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এর আগেই আগুনে ১৩টি দোকান ও ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ক্ষতিগ্রস্ত দোকানগুলোর কোনো ব্যবসায়ীই সেখানে ছিলেন না বলে জানান ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, বলীপাড়া বাজারে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তার ভাষ্য অনুযায়ী, ২০২০ সালে বাজারে ১০৯টি দোকান পুড়ে যায়। এরপর ২০২৩ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১৩টি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। এবারও ১৩টি দোকান পুড়ে গেছে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু চাকমা বলেন, অগ্নিকাণ্ডের সময় ১৩টি দোকানের কোনো ব্যবসায়ীই দোকানে ছিলেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে বৈদ্যুতিক ত্রুটি কিংবা ফ্রিজে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

See also  টোল বন্ধের দাবিতে উত্তেজনা

বারবার অগ্নিকাণ্ড, প্রশ্নে বাজারের নিরাপত্তা
একই বাজারে কয়েক বছরের ব্যবধানে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রশ্ন—

একাধিকবার বড় ধরনের অগ্নিকাণ্ডের পরও বাজারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?
ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তির কারণ চিহ্নিত করে বাজারে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এবারের অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে তা প্রকাশের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category