1. thpshopbd@gmail.com : admin :
তিতুমীরের আবাসিক শিক্ষার্থীদের একমাত্র ক্যান্টিন ফের বন্ধ, বাইরে খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা - probahonewstv
September 21, 2026, 6:58 am

তিতুমীরের আবাসিক শিক্ষার্থীদের একমাত্র ক্যান্টিন ফের বন্ধ, বাইরে খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

রাশেদুল আল কাশেম তিতুমীর কলেজ প্রতিনিধি
  • Update Time : Monday, September 21, 2026
  • 17 Time View
তিতুমীরের আবাসিক শিক্ষার্থীদের একমাত্র ক্যান্টিন ফের বন্ধ, বাইরে খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

তিতুমীরের আবাসিক শিক্ষার্থীদের একমাত্র ক্যান্টিন ফের বন্ধ, বাইরে খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

রাশেদুল আল কাশেম
তিতুমীর কলেজ প্রতিনিধি

সরকারি তিতুমীর কলেজের আবাসিক শিক্ষার্থীদের একমাত্র খাবারের ক্যান্টিনটি বারবার বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। ক্যান্টিন বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে তাদের। এতে খাবারের মান ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ক্যান্টিনটি বন্ধ ছিল। পরে ১৬ সেপ্টেম্বর পুনরায় চালু করা হলেও ১৭ ও ১৮ সেপ্টেম্বর চালু থাকার পর ১৯ সেপ্টেম্বর থেকে আবারও বন্ধ করে দেওয়া হয়।

ক্যান্টিন বন্ধের বিষয়ে পরিচালনাকারী মুসলিম মাহমুদ বলেন, পর্যাপ্ত পরিমাণে বিক্রি না হওয়ায় ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কয়েক দিনের মধ্যেই নোটিশের মাধ্যমে ক্যান্টিনের বিষয়ে তাদের অবস্থান জানানো হবে।

ক্যান্টিন বন্ধ থাকায় বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে বলে জানান আবাসিক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বাইরের খাবারের মান ও তৈরির পরিবেশ নিয়ে সবসময় নিশ্চিত হওয়া যায় না। অতিরিক্ত তেল-ঝালযুক্ত খাবার নিয়মিত খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

ইসলামের ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ বলেন, ক্যান্টিন বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। বাইরের খাবারে কী ধরনের তেল ব্যবহার করা হচ্ছে বা কীভাবে খাবার তৈরি হচ্ছে, তা নিয়ে সংশয় থাকে। ফলে নিয়মিত এমন খাবার খেতে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হয়।

বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাৎ বলেন, আবাসিক শিক্ষার্থীদের জন্য ক্যান্টিনটি খুবই প্রয়োজনীয়। বাইরে থেকে প্রতিদিন খাবার কিনে খেলে একদিকে বাড়তি খরচ হচ্ছে, অন্যদিকে খাবারের মান নিয়েও সংশয় থাকে। তাই ক্যান্টিনটি নিয়মিত চালু রাখা দরকার।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ বলেন, বাইরে পাওয়া অনেক খাবার অতিরিক্ত তেল ও ঝালযুক্ত হয়। আবাসিক শিক্ষার্থীদের নিয়মিত বাইরে খেতে হলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থেকেই যায়। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যান্টিনটি দ্রুত নিয়মিত চালুর ব্যবস্থা করা উচিত।

See also  ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের দাবী প্রায় ৭ শতাধিক আবাসিক শিক্ষার্থীর খাবারের একমাত্র ক্যান্টিন শহীদ মামুন হল ক্যান্টিন। এটি বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীদের দুর্ভোগের সীনা লঙ্ঘন হয়ে যায়।
আবাসিক শিক্ষার্থীদের খাবারের বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যান্টিনটি নিয়মিত পরিচালনার পাশাপাশি খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category