1. thpshopbd@gmail.com : admin :
তারেক রহমানের উত্তরাঞ্চল সফর - probahonewstv
September 25, 2026, 11:50 am

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর

মোঃ আলমগীর কবির,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
  • Update Time : Saturday, February 7, 2026
  • 110 Time View
২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান | উত্তরাঞ্চল সফর

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর জনসভা, নীলফামারী ও দিনাজপুরে কর্মসূচি

মোঃ আলমগীর কবির,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নেবেন। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরের বিরামপুরে যাবেন। সেখানে জনসভা শেষে তিনি তার নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন। দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা হওয়ায় সফরটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেছে। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি চলছে। এ জনসভায় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় সূত্র জানায়, তারেক রহমান ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন তিনি। প্রায় দুই যুগ পর দলীয় চেয়ারম্যানকে সামনে থেকে দেখার আশায় উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিবের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের এই সফরের মাধ্যমে সেসব পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে বলে তারা আশা করছেন। পুলিশ জানিয়েছে, বিএনপির চেয়ারম্যানের সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে তারেক রহমান নীলফামারীতে জনসভা করবেন। এরপর দিনাজপুরের বিরামপুরে যাবেন, যেখানে তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। প্রায় ২০ বছর পর তাকে কাছে পাওয়ার আশায় সেখানকার নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। তারা আশা করছেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। স্থানীয়রা জানান, বিরামপুর এলাকায় তারেক রহমানের নানার বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে এ এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভায় নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হবে।

See also  আশুলিয়ায় জমি বিরোধে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ অবরুদ্ধ, ন্যায়বিচার চেয়ে মানববন্ধন

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category