1. thpshopbd@gmail.com : admin :
দেবীপুরে সালিশী বৈঠকে বহিরাগতদের হামলা: যুবদল কার্যালয়েও ভাঙচুর - probahonewstv
September 15, 2026, 5:51 am

দেবীপুরে সালিশী বৈঠকে বহিরাগতদের হামলা: যুবদল কার্যালয়েও ভাঙচুর

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, September 27, 2025
  • 426 Time View
সালিশী বৈঠকে উত্তেজনা: বহিরাগতদের হামলায় আহত ৩, কার্যালয় ভাঙচুর

দেবীপুরে সালিশী বৈঠকে বহিরাগতদের হামলা: যুবদল কার্যালয়েও ভাঙচুর

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুর হিন্দু পাড়ায় বিদেশ পাঠানো সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সালিশী বৈঠকে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনায় তিনজন আহত হন। পরে আত্মরক্ষার জন্য কয়েকজন পাশের ইউনিয়ন যুবদল কার্যালয়ে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। স্থানীয়রা জানায়, বৈঠক শুরু হতেই হঠাৎ ১৫–২০ জন বহিরাগত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত প্রবাসফেরত নয়ন অভিযোগ করে বলেন, স্থানীয় ইয়াছিন ভূঁইয়া, তার ভাই রুবেল ও সহযোগীরা বহুদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। ২০২৩ সালে তার ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছিল। নয়ন দাবি করেন, মালদ্বীপে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার শিকার হওয়ার পর তিনি ক্ষতিপূরণ চাইলে সালিশের আয়োজন করা হয়। কিন্তু বৈঠকের মধ্যেই রুবেলের নেতৃত্বে হামলা চালানো হয়। স্থানীয় দোকানদাররা জানান, হামলাকারীরা তাণ্ডব চালানোর পর গ্রামবাসী এগিয়ে গেলে দ্রুত পালিয়ে যায়। এমনকি কয়েকটি মোটরসাইকেল ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, সালিশী বৈঠকে হামলার ঘটনা দুঃখজনক। আত্মরক্ষায় যুবদলের কার্যালয়ে আশ্রয় নেওয়ার পরও হামলা চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, বিদেশ পাঠানোকে কেন্দ্র করে সালিশী বৈঠকে কথাকাটাকাটি ও হামলার খবর পাওয়া গেছে। যুবদল কার্যালয়ে ভাঙচুরের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

See also  আলীকদমে সেনা জোনের উদ্যোগে উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ফুটবল খেলা, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category