1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন - probahonewstv
August 2, 2026, 5:25 pm

তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Thursday, April 23, 2026
  • 57 Time View

তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বুলবুল হোসেন,
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।র‍্যালির মাধ্যমে জনসাধারণের মাঝে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান ও বিশেষ অতিথিরা পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহসহ অন্যান্য বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দেন তারা। বক্তারা সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় পুষ্টি সপ্তাহের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়বে এবং একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুলবুল হোসেন,
তারাগঞ্জ, রংপুর
২৩ এপ্রিল ২০২৬

See also  পাবনা কাশিনাথপুর তেল পাম্প গুলোতে গাড়ির কাগজ পত্র ঠিক থাকলে পাচ্ছেন তেল। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category