1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে চাঞ্চল্য:দুই মাথা বিশিষ্ট ছাগলের জন্ম, - probahonewstv
June 14, 2026, 2:27 pm

তারাগঞ্জে চাঞ্চল্য:দুই মাথা বিশিষ্ট ছাগলের জন্ম,

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2026
  • 49 Time View

তারাগঞ্জে চাঞ্চল্য:দুই মাথা বিশিষ্ট ছাগলের জন্ম,
বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ১ নং আলমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভীমপুর গ্রামের মহিষখোলায় আজ (১৩ মে ২০২৬)দুই মাথা ও চার চোখ বিশিষ্ট একটি বিরল আকৃতির ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরল এই ছাগলটিকে এক নজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করছেন।

জানা গেছে, ভীমপুর গ্রামের বাসিন্দা জয়নালের ছেলে মুক্তারুল ইসলামের পোষা ছাগলটি সম্প্রতি বাচ্চা প্রসব করে। জন্ম নেওয়া ছাগলটির শরীরে স্বাভাবিক গঠন থাকলেও মাথা দুটি আলাদা এবং চারটি চোখ রয়েছে। এমন অস্বাভাবিক আকৃতির ছাগলের জন্ম স্থানীয়দের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।

স্থানীয়রা জানান, জন্মের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন বিরল এই ছাগলটি দেখতে। কেউ কেউ এটিকে আল্লাহর কুদরত হিসেবে উল্লেখ করছেন।

আলমপুর ইউনিয়নের সাবেক মহিলা সদস্য রাফিনা আক্তার বিথীর স্বামী মো: লাভলু হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ধরনের ঘটনা সত্যিই খুব বিরল। খবর পেয়ে আমরাও ছাগলটি দেখতে এসেছি।”

ছাগলটির মালিক মুক্তারুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছেন। তবে এর আগে কখনো এমন অদ্ভুত আকৃতির ছাগলের জন্ম দেখেননি। তিনি ছাগলটির সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

See also  আলীকদমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category