1. thpshopbd@gmail.com : admin :
ডলার প্রতারণার ফাঁদে গাইবান্ধায় একজন, হুমকি-চাপের মুখে ভুক্তভোগী অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, মামলা হয়নি এখনো - probahonewstv
May 2, 2026, 9:19 pm

ডলার প্রতারণার ফাঁদে গাইবান্ধায় একজন, হুমকি-চাপের মুখে ভুক্তভোগী অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, মামলা হয়নি এখনো

মোঃ বেলাল মিয়া গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : Thursday, November 27, 2025
  • 134 Time View
ডলারের লোভ দেখিয়ে আন্তর্জাতিক প্রতারণা চক্রের ফাঁদে গাইবান্ধার বেলাল—আগে আদায় ৩,০০০ ডলার, পরে দাবি আরও ১,৫০০! হুমকিতে আতঙ্কে ভুক্তভোগী। প্রতারণা চক্র ধরতে দ্রুত আইনি পদক্ষেপ জরুরি।

ডলারের লোভ দেখিয়ে আন্তর্জাতিক প্রতারণা চক্রের ফাঁদে গাইবান্ধার বেলাল—আগে আদায় ৩,০০০ ডলার, পরে দাবি আরও ১,৫০০! হুমকিতে আতঙ্কে ভুক্তভোগী। প্রতারণা চক্র ধরতে দ্রুত আইনি পদক্ষেপ জরুরি।

গাইবান্ধা প্রতিনিধি
মোঃ বেলাল মিয়া

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ডলার লোভ দেখিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন গণঅধিকার পরিষদের ইউনিয়ন সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন। প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে তার কাছ থেকে প্রায় তিন হাজার ডলার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে আরও অর্থ দাবি করে ব্যর্থ হলে তাকে নানা হুমকি দেওয়া হচ্ছে।

জানা যায়, হঠাৎ একদিন ‘জিন্নি হল্ডেন’ নামে একজন মার্কিন নারী পরিচয়ে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বলেন— “হাই ডিয়ার, কেমন আছো?” এরপর থেকেই কথোপকথন শুরু হয়। কথার এক পর্যায়ে তিনি জানান, তিনি একজন ব্যাংক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি ব্যবসায়ীর ২০১০ সালে সপরিবারে মৃত্যুর আগে সানট্রাস্ট ব্যাংকে ৪০০,০০০ ডলার জমা ছিল। দাবি করেন, সেই অর্থ উদ্ধার করতে একজন বাংলাদেশি নাগরিকের প্রয়োজন এবং বেলালকে সহযোগিতার জন্য অনুরোধ করেন।

তিনি আরও বলেন, “আমি আপনাকে ভালোবাসি এবং বিশ্বাস করি। আমাকে সাহায্য করলে অর্থের ৫০% আপনাকে দেব।” ব্যাংকিং লেনদেন করলে ধরা পড়ে যেতে পারে বলে দাবি করে ‘শপিং ডেলিভারি সার্ভিস’-এর মাধ্যমে অর্থ পাঠাতে হবে বলে জানানো হয়।

এরপর মিথ্যা ব্যাংক ডকুমেন্ট ও একটি লিংক দিয়ে ‘ব্যাংক ম্যানেজার’-এর সাথে যোগাযোগ করতে বলা হয়। কিছুদিন পর প্রতারক চক্র বেলালের কাছে ৩ হাজার ডলার দাবি করে, যা তিনি লোন নিয়ে (২৫% সুদে) পরিশোধ করেছেন বলে জানান। পরে আরও ১,৫০০ ডলার দাবি করা হয়— যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পার্সেল পাঠানোর খরচ হিসেবে।

এ পর্যায়ে সন্দেহ হলে বেলাল অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। কিন্তু ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে বাংলাদেশে থাকা চক্রের সদস্য 01343051533 নম্বর থেকে ফোন করে চাপ দিতে থাকে এবং হুমকি দেয়— “জেলের ভাত খাওয়াবো।”

See also  ফেনী-নোয়াখালী মহাসড়কে দাগনভূঞায় বালুবাহী গাড়ি দিয়ে সড়ক অবরোধ, মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ

ঘটনার সাত দিন পার হলেও এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

বেলাল হোসেন বলেন, “আমি বিষয়টি বুঝে যাওয়ার পর আর টাকা দেইনি। এখন বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা প্রয়োজন।”

স্থানীয়রা মনে করছেন, দ্রুত মামলা করে প্রতারক চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category